আমাদের সংগঠনের সদস্য হতে চাইলে মাসিক কিছু অর্থ সংগঠনের তহবিলে জমা দিতে হবে।যা সমাজের উন্নয়ন ও গরিব অসহায়দের সেবার জন্য ব্যয় করা হবে এবং সংগঠনের সকল নীতিমালা মানতে হবে সে ক্ষেত্রে আমাদের সংগঠনের সদস্য হতে পারবেন।সংগঠনের সকল নীতিমালা নিচে দেওয়া আছে।

সদস্য হতে যা যা প্রয়োজনঃ-

১/ এক কপি পাসপোর্ট সাইজ ছবি।

২/ এন আইডি কার্ডের ফটোকপি,এন আইডি কার্ড যদি না থাকে সে ক্ষেত্রে জন্ম নিবন্ধনের ফটোকপি।

৩/ সদস্য ফরম বা অঙ্গীকার নামা।

যোগদান করতে সেচ্ছাসেবী ফরম পূরণ করুন



সংগঠনের নীতিমালাঃ-

  • ১। সংগঠনের সদস্যদের অবশ্যই মুক্তচিন্তা, নীতিবান ও চরিত্রবান হতে হবে। সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কার্যক্রমে লিপ্ত হওয়া যাবে না।
  • ২। বিনা পারিশ্রমিকে কাজ করার মানসিকতা এবং সেচ্ছাব্রতী মনোভাবাপন্ন হতে হবে। একটি অরাজনৈতিক, অলাভজনক ও সেচ্ছাসেবী সংগঠন। এ ব্যাপারে সদস্যদের সংকল্পবদ্ধ থাকতে হবে।
  • ৩। কোন সদস্য সংগঠনের শৃঙ্খলা বহির্ভূত কোন কাজ করলে সংগঠন সদস্য পদ বাতিলের ক্ষমতা রাখে।
  • ৪। সংগঠনটি সদস্যদের অর্থায়নে পরিচালিত হবে তাই সদস্য হতে ইচ্ছুক প্রত্যেক কে প্রতি মাসে নিঃস্বার্থে সংগঠনের তহবিলে নির্দিষ্ট টাকা জমা রাখতে হবে। টাকা তোলা হলে তার হিসাব হিসাব বহিতে লিপিবব্ধ (প্রয়োজনে অন্য কোন উন্মুক্ত স্থানে) প্রদান করা হবে।
  • ৫। " নয়াগাঁও তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন " সংগঠনের নাম করে অবৈধ কোন লেনদেন করা যাবে না। সংগঠনের টি-শার্ট ও আইডি কার্ড সংগঠনের কাজ ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না। সদস্যদের ব্যক্তিগত বিরোধকে সংগঠনের সাথে জড়ানো যাবে না এবং সংগঠন তার দায়ভার গ্রহণ করবে না।
  • ৬। সেচ্ছায় সংগঠন থেকে অব্যহতি নিতে চাইলে পরিচালনা পর্ষদের কাছে আবেদন করতে হবে। অব্যহতি নেওয়া সদস্যর সংগঠন থেকে তার তহবিল থেকে অর্ধেক টাকা সমাজ কল্যাণ তহবিলে চলে যাবে বাকী অর্ধেক টাকা ফেরতকৃত টাকা যা ১ বছর না হওয়া পর্যন্ত দাবি করতে পারবে না।
  • ৭। সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে চেষ্টা করা হবে যেন তা কার্যকরী কমিটির সব সদস্যের দ্বারা গৃহীত হয়। যদি তা সম্ভব না হয় তবে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।
  • ৮। সংগঠনের আর্থিক হিসাব স্বচ্ছভাবে সংরক্ষণ করা হবে। কাজ সম্পাদন হওয়া মাত্র একটি সভার মাধ্যমে সকল ব্যয় সম্পর্কে সংগঠনের সকল সদস্যদের অবহিত করতে হবে।
  • ৯। নীতিমালার কোন অংশে পরিবর্তন, সংযোজন-বিয়োজনের জন্য কার্যকরী কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতি লাগবে।
  • ১০। সংগঠনের সকল সদস্যবৃন্দের এরকম কোনো কাজ না করা যাতে সংগঠনের নাম খারাপ হয় সে সকল কাজ থেকে বিরত থাকা আলোচনা সভায় বা সংগঠনের কার্যক্রম চলাকালীন সময় কেনো প্রকার মাদকদ্রব্য গ্রহণযোগ্য নয় । সংগঠনের নাম খারাপ হয় এরকম কোনো কাজ করলে বা মাদকদ্রব্য পাওয়া গেলে সংগঠনের সদস্য পদ বাতিলের ক্ষমতা রাখে।
  • ১১। সংগঠনের ফান্ডের টাকা অর্থ সম্পাদক এর কাছে জমা থাকবে,চাহিবার মাত্র দিতে বাধ্য থাকিবে। কোনো প্রকার আমানতের খেয়ানত করতে পারবে না ।