মানবতার সেবায় আমরা
আমাদের পরিচয়
নামঃ “নয়াগাঁও তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন”
প্রতিষ্ঠাকালঃ ১ আগস্ট ২০২৪
অবস্থানঃ ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানা আওতাধীন নয়াগাঁও এলাকায়
ধরণঃ অরাজনৈতিক,সেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন
স্লোগানঃ মানবতার সেবায় আমরা
আমাদের ইতিহাস
আগস্ট ১, ২০২৪ সালে ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানা আওতাধীন নয়াগাঁও এলাকার উদ্যমী তরুণগণ মোঃ রায়হান আহমেদ,শান্ত,ফাহিম,রাব্বি,সিয়াম,আব্দুর রহমান,রাতুল,শুভ সকলের মতামতের ভিত্তিতে “নয়াগাঁও তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন” নামে একটি গ্রুপ তৈরি করেন। গ্রুপটিতে প্রতিটি সুবিধা বঞ্চিত মানুষদের সাহায্য এবং সমাজের কল্যাণের জন্য কাজ করে থাকে। গ্রুপটিতে বিভিন্ন মহলের লোকজন যুক্ত রয়েছে। এরপর থেকে গ্রুপের সদস্য সংখ্যা ও জনপ্রিয়তা ক্রমান্বয়ে বাড়তে থাকে। ফলে প্রবাসীসহ কামরাঙ্গীরচর থানা বিভিন্ন মত ও পথের মানুষ এই প্লাটফর্মে সমবেত হতে থাকে। তারই ধারাবাহিকতায় সর্বপ্রথম ৭, আগস্ট ২০২৪ সালে আমাদের উপদেষ্টা জনাব মোঃ রায়হান আহমেদ তৎকালীন সভার মাধ্যমে সিদ্বান্ত গ্রহণ করা হয়, গ্রুপটির বিপুল সংখ্যক সদস্যদের মেধা ও যোগ্যতাকে কামরাঙ্গীরচর থানা আওতাধীন নয়াগাঁও এলাকার উন্নয়নে কাজে লাগানোর জন্য এটিকে একটি সামাজিক সংগঠনে রূপ দেওয়ার। এরপর, মোঃ রায়হান আহমেদ একাধিক মিটিং করে সংগঠনের ১১ দফা কর্মসূচি প্রনয়ণ এবং পথচলা শুরু। "নয়াগাঁও তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন" এখন অনেক তরুনের স্বপ্ন, স্বেচ্ছাশ্রমে মানুষের পাশে দাড়ানোর একটি ঠিকানা।পরবর্তীতে সংগঠনে সদস্য না থাকায় সংগঠনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এপ্রিল ১২,২০২৫ সালে ইকরাম,রুবেল,মাসুমের মতামতের ভিত্তিতে সংগঠন কার্যক্রম পুনঃরায় চালু করা হয়।বর্তমানে আসাদুজ্জামান ইকরামকে ভারপাপ্ত উপদেষ্টা রেখে সংগঠনের কার্যক্রম চলমান আছে,এবং তার নেতৃত্বে সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
লক্ষ্য
🎯 নয়াগাঁও এলাকার সাধারণ মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া এবং যুবসমাজকে সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত করে একটি সচেতন, সুসংগঠিত ও উন্নয়নমুখী সমাজ গড়ে তোলা।আমাদের কর্মসূচি
- বন্যা ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রাণ সহায়তা প্রদান।
- এতিমদের স্বাবলম্বী করতে শিক্ষার ব্যবস্থা ও প্রশিক্ষণ প্রদান।
- ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান।
- রমজানে মানুষের মাঝে উন্নতমানের ইফতার বিতরণ।
- বেওয়ারিশ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।
- ঈদ সামগ্রী ও ঈদের পোশাক বিতরণ।
- বস্তি ও ফুটপাতে রান্না করা খাবার বিতরণ।
- সেবা, দাওয়াহ ও ইসলাহি মাহফিল আয়োজন।
- দ্বীনের সঠিক শিক্ষা প্রচারের লক্ষ্যে মাসিক সৃষ্টির সেবা প্রকাশ।
- মা-বোনদের দ্বীন ও আমল শেখাতে ইবাদা চ্যালেঞ্জ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন।
- স্বেচ্ছায় রক্তদান।
- সংখ্যালঘু সম্প্রদায়কে সহায়তা প্রদান।
- নওমুসলিম সেবা কার্যক্রম।



